একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর-মহানগর) আসনে
মনোনয়ন প্রত্যাশী জামিয়া লুগাতুল আরাবিয়ার প্রিন্সিপাল জমিয়ত নেতা
শায়খুল হাদিস তাহুরুল হক জকিগঞ্জী বলেছেন, সিলেটের মাটি ইসলামের
ঘাটি। এ মাটিতে শায়িত আছেন হযরত শাহজালাল (রহ.) সহ অসংখ্য ওলী
আউলিয়া। কুতবে আলম শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মদনী (রহ.)
এর পদধুলীতে এ মাটি ধন্য হয়েছে বার বার। হযরত শায়খে কৌড়িয়া (রহ.),
আল-ামা বায়মপুরী (রহ.), শায়খে গাজীনগরী (রহ.), শায়খ হরিপুরী (রহ.), 
ছাহেব ক্বিবলা ফুলতলী (রহ.), মোজাহিদে মিল-াত প্রিন্সিপাল মাওলানা
হাবিবুর রহমান (রহ.) সহ অসংখ্য বুজুর্গানে দ্বীনের স্মৃতি ধন্য এ
আসনটি থেকে নির্বাচিত প্রতিনিধি যেন জাতীয় সংসদে তাঁদেরই
দাওয়াতের প্রতিধ্বনি করেন, এটাই তাদের আত্মার চাহিদা। তাই এ
আসনটিকে আমরা বিনা চ্যালেঞ্জে ধর্মহীনদের হাতে ছেড়ে দিতে পারি না।
আপনারা যদি আমাকে আন্তরিকভাবে সমর্থন করেন, তাহলে আমি আসন্ন
নির্বাচনকে বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবো। সকল দলমতের
উর্ধ্বে উঠে আপনাদেরকে সাথে নিয়ে এ আসনটিতে ইসলামের বিজয়কে
নিশ্চিত করবো-ইনশাআল-াহ। এ আসনটি থেকে বিজয়ী হয়ে আমি সংসদে
গিয়ে ইসলামের পক্ষে আজান দেবো।
তিনি বৃহস্পতিবার ১৫ নভেম্বর নগরীর উপশহরে তার সমর্থনে আয়োজিত
সম্মিলিত নাগরিক পরিষদ সদর মহানগর-এর ওয়ার্ড-ইউনিয়ন প্রতিনিধি
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
পরিষদের আহ্বায়ক শায়খ আব্দুর রউফের সভাপতিত্বে ও যুগ্ম সচিব এম. বিলাল
আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন
জননেতা শায়খ নাসির উদ্দিন, জমিয়ত নেতা সৈয়দ মোতাহির আলী,
প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, মাওলানা আসরারুল হক, মাওলানা দেলোয়ার
হোসেন, মাওলানা শাহিদ আহমদ, মাওলানা শাহ নেছার আহমদ, মাওলানা
শাহজাহান আহমদ, মাওলানা ওসামা-বিন-আশরাফ, মাওলানা খলিলুর রহমান, আল-
ইসলাহ নেতা মাওলানা ফয়জুল হক, ছাত্রনেতা মাওলানা আব্দুল করিম, শাহ ওসমান
আলী, মোজাম্মিল হোসাইন, মীর আইনুল ইসলাম, মোস্তফা আজিজ
নাইম, শুয়াইব খান, হাফিজ ইমন আহমদ, মিলাদ হোসাইন, আহসান হাবিব,
আশরাফুল হাসান আদিল, মারুফ হাসান, মাহদি হাসান, সুফিয়ান আহমদ
শিপন প্রমুখ।
নির্বাচনকে বাতিলের বিপক্ষে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবো ………. তাহুরুল হক জকিগঞ্জী
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৫, ২০১৮, ১২:২৮ অপরাহ্ণ • ৩ বার পঠিত






