একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে
মনোনয়ন পত্র জমা দিয়েছেন মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা
যুগ্ম আহ্বায়ক মৌলভী আবুল কামাল দুলাল আহমদ।
তিনি গত ১৩ নভেম্বর মঙ্গলবার একক এমপি প্রার্থী হিসেবে দলের
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবরে মনোনয়ন ফরম জমা দেন। বিশাল 
নেতাকমীর মিছিল সহকারে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমাকালে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান
পল-ী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছরের শাসন এদেশের মানুষ
যুগ যুগ কাল মনে রাখবে। তাই এরশাদের উন্নয়ন ও শাসন আবারও
দেখতে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে বিজয়ী করতে
হবে। উন্নয়ন ও সুশাসনের জন্য আমি সিলেট-১ আসনে জাতীয়
পার্টি থেকে একক এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা
দিয়েছি। আমাকে মনোনয়ন দিলে এ আসনে জাতীয় পার্টির
বিজয় হবে-ইনশআল-াহ। এরশাদের স্বর্ণযুগ ফিরে পেতে তিনি
আগামী নির্বাচনে লাঙ্গল মার্কার মার্কায় সকলের কাছে ভোট ও
দোয়া চান।
সিলেট-১ আসনে মৌলভী আবুল কালাম দুলাল জাতীয় পার্টির একক এমপি প্রার্থী
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৫, ২০১৮, ১১:৫৯ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






