আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) আনন্দ মিছিল অনুষ্ঠিত

গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদের উদ্যোগে সিলেট নগরীর সোবহানী
ঘাট কাঁচা বাজার এলাকা থেকে মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ-
মিলাদুন্নবী (দ) আনন্দ মিছিল অনুষ্টিত হযেছে। শুক্রবার বাদ জুমা মিছিল
অনুষ্টিত হয়। মিছিলটি নগরীর বেশ কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে
হযরত শাহপরাণ মাজার জিয়ারত করে এবং শাহজালাল (র) মাজারে প্রাঙ্গনে আলোচনা
সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদের
সভাপতি মো. ছাদেকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক
মুহাম্মদ ইলিয়াছ এর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা
বক্তরা বলেন, আজ মহানবী (দ:)’র জন্ম দিন। জন্মদিনে নবী করিম (দ:) এর আগমনে
সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে উঠে। এসময় (ইবলিস শয়তান
ব্যাতিত) মহানবী (দ:) এর কাছে সালাম পৌছান। মহানবী (দ:) হিজরত করে মদীনা
উপকন্ঠে পৌছলে মদীনাবাসীগণ ‘সানিয়াতলবেদা’ নামক স্থানে জুলছ/মিছিল
সহকারে সালাতুস্সালাম সংবর্ধনা জ্ঞাপন করেন। তারই অনুকরনে রবিউল আউয়াল
মাসে জশনে জুলছে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করি। ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া
শুভ সূচনা করেন আলহাজ হাফেজ ক্বারী সৈয়দ তৈয়্যব শাহ্ (রহ)। যা বিশ্বের বড় বড়
কয়েকটি দেশে উদযাপতি হয়ে তাকে। এছড়াও দেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ
কোরআন হাদিসের আলোকে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) উদযাপন এর
বৈধতার উপর আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন- বাবুল আহমেদ, মো. লিলু মিয়া,
মো. মতিন, মো. আবদুস সোবহান সানী, মো. আবুল হাসেম, মো. তুরু
মিয়া, মো. কবির সিকদার, মো. নিজাম উদ্দিন, মো. ইসলাম উদ্দিন, মো. সুজাত
আহমদ, শাহ মো. গিয়াস উদ্দিন, মো. মনির মিয়া, মো. মামুন আহমদ, মো.
তুহিনুর রহমান শাহাজাহান, মো. মুকিত রহমান মুন, মো. মনসুর আহমদ, মো.
নিজাম আহমদ, মো. জাবেদ আহমদ, মো. উসমান আলী