আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন এড. সামসুজ্জামান জামান

সিলেট-০৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জ) আসনে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক
সম্পাদক এড. সামসুজ্জামান জামানের পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। বৃহস্পবাতিবার (১৫ নভেম্বর) বিকাল ৫ টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির সহ- দপ্তর সম্পাদক বেলাল আহমদ এর কছে মনোনয়নের ফরম জমা দেয়া হয়। মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন লষ্কর, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক প্রভাষক আজমল হোসেন রায়হান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিফতাহুল কবির মিফতা, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুজেল
চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রিনুক আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দিপক রায়, সিলেট মহানগর বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশিদ জলক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম মস্তফা সুমন, ছাত্র নেতা আহসান খাঁন প্রমুখ।
এদিকে এড. সামসুজ্জামান জামান সিলেট – ০৪ আসনে
বিএনপি থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন লাভের ব্যাপারে
শতভাগ আশাবাদী। তিনি জৈন্তাপুর-গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ এলাকার সর্বস্থরের জনগণের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।