আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী গুমের ৭৯ মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় শনিবার (১৭ নভেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়।মিলাদ মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মজলুম জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা ও জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা
বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মধ্যে উপস্থিত ছিলেন কবির উদ্দিন, আখলাকুল আম্বিয়া, নিজাম উদ্দিন, হেলালজ্জামান, আলতাফ হোসেন, নাজির উদ্দিন, জুয়েল আহমদ, রুহেল আহমদ, এনামূল হক,
আবুল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ