আজ-  ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

দীপিকার বিয়ের ছবি দেখছেন রণবীর কাপুর?

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে তোলা আলিয়া ভাট এবং তার প্রেমিক রণবীর কাপুর এর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে রণবীর গভীর মনোযোগ দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন। পাশে আলিয়া ভাট মন খারাপ করে বসে আছেন। ছবিটি দেখে ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রণবীর কি দীপিকার বিয়ের ছবি দেখছেন?সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দীপিকা ও রণবীর সিং এর বিয়ের ছবিগুলো। তাই ছবিগুলো দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরেরও চোখ এড়ানোর কথা না। কিন্তু প্রসঙ্গটি হয়তো উঠত না যদি আলিয়া-রণবীরের ছবিটি ভাইরাল না হতো। তার ওপর আলিয়ার মেজাজও ভালো নেই ছবিতে। সেজন্য ছবিটি নিয়ে মজা করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।দীপিকার বিয়ের পর আলিয়া ভাট দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি ক্যাটরিনাও শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। ক্যাটরিনাই অবশ্য দীপিকা ও রণবীর কাপুরের সম্পর্ক ভাঙ্গার জন্য দায়ী ছিলেন। সবাই শুভেচ্ছা জানালেও রণবীর কাপুর কিন্তু এখনও মুখ খোলেননি দীপবীরের ব্যাপারে। অথচ তারা প্রেম ভাঙ্গার পরেও ভালো বন্ধু। তাই অনেকেই ধারণা করছেন দীপিকার বিয়ে হয়ে যাওয়ায় রণবীরের মন খারাপ। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ট্রলও তৈরি করা হয়েছে এসব নিয়ে।রণবীর-আলিয়া প্রেম শুরু করেছেন বেশিদিন হয়নি। ইতিমধ্যে রণবীরের পরিবারের কাছের একজন মানুষ হয়ে উঠেছেন আলিয়া। কিন্তু আগের সম্পর্কগুলোতে রণবীর প্রতারণা করেছেন প্রেমিকার সঙ্গে। তাই এইও সম্পর্কও কতদিন টিকবে, তা নিয়ে দ্বিধা আছে ভক্তদের মনে। ডেকান ক্রনিকলচ্যানেল আই