আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার মেয়র চত্বরকে শহীদ পার্ক নামকরণ ও মুক্ত মঞ্চ স্থাপনের দাবীতে মানববন্ধন

জিতু তালুকদার,মৌলভীবাজার: ,মৌলভীবাজার পৌরসভার সম্মুখস্থ মেয়র চত্বরকে পূর্বের শহীদ পার্ক নামকরণ ও মুক্তমঞ্চ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজার।আদ্য ১৮ নভেম্বর সকাল ১১ টার দিকে শহরের কোর্ট রোডস্থ মেয়র চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সামাজিক,সাংষ্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে মনু থিয়েটারের সভাপতি আসম সালেহ সোহেলের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খালেদ চৌধুরী, আব্দুল মতিন, এমদাদুল হক মিন্টু, সৈয়দ সলমান আলী, হাসান আহমেদ রাজা প্রমুখ।

বক্তারা বলেন, এই মেয়র চত্বরটি পূর্বে শহীদ পার্ক ছিলো। কিন্তু পৌরসভা উন্নয়নের নামে চত্বরে চঁপটি, ফুসকার ব্যবসা বসিয়েছে। যাকে কেন্দ্র করে এখানে অনেক অসামাজিক কর্মকা- হয়ে থাকে। সম্প্রতি এসব ব্যবসা তুলে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। তাই সচেতন নাগরিক সমাজ দাবি করছে এখন এর নামকরণ পূর্বের শহীদ পার্ক ও মুক্তমঞ্চ করা হউক।মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।