দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার-৪ আসনের (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. আব্দুস শহীদ এমপির বিরুদ্ধে আচনণবিধি লঙ্ঘন করার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে।বিশ^স্ত সূত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের টানা পাচবারের নির্বাচিত উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি ৬ষ্ঠবারের মত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভোট যোদ্ধে অংশগ্রহন করতে চান। সেজন্য মনোনয়ন ফরম সংগ্রহ করত: জমা দিয়েছেন। এখন পর্যন্ত চুড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এরই মাঝে শনিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গলের নিজ বাসভবন হতে শতাধিক গাড়িবহরে বিপুল পরিমাণ দলীয় নেতা-কর্মী নিয়ে আব্দুস শহীদ এমপি সিলেটের হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরাণ (রহ:) এর মাজার জিয়ারত করেন। পরে তার অনুসারীরা ফেসবুকে তা আপলোড করে। এনিয়ে বিভিন্ন মহল হতে অভিযোগ উঠে। শুরু হয় তোলপাড়। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত শুরু হয়। রবিবার একটি জাতীয় দৈনিক পত্রিকা স্থানীয় পর্যায়ে এমনকি জেলা শহরেও পাওয়া যাচ্ছিল না বলে আরোও জানা যায়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন,তফসীল ঘোষণার পর উপজেলা নির্বাচন অফিসারগণ আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রদানের সুযোগ নাই। এর এখতিয়ার প্রধান নির্বাচন কমিশন অফিসে। তবে শনিবার তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি শোনেছেন জানিয়ে রিটার্ণিং অফিসার/ সহকারি রিটার্ণিং অফিসারের সাথে আলাপের পরামর্শ দেন।
সহকারি রিটার্ণিং ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর মোবাইল ফোনে চেষ্টা করে (বেলা ২টা ৪৩ মি:) পাওয়া যায়নি।আব্দুস শহীদ এমপির এক ঘনিষ্ঠজন আলাপকালে জানান, ৫৫টি গাড়িতে তিনশত নেতা-কর্মী নিয়ে তারা সিলেট মাজার জিয়ারতে যান।
অপর এক মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আব্দুস শহীদ এমপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়ির বহর নিয়ে সিলেট মাজার জিয়ারতে গেছে। আমাদেরকে এলাকায় আসতে দেয়া হচ্ছে না । আমরা কি করে প্রচারণা শুরু করব ?
মৌলভীবাজার-৪ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তোলপাড় !
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৮, ২০১৮, ৬:১২ অপরাহ্ণ • ১৩ বার পঠিত






