কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::গুলজারে আহমদিয়া খানকায়ে হাশেমিয়া, পূর্বাশা শ্রীমঙ্গল শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী(সা.) ও ১০ম বার্ষিকী ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ নভেম্বর ) ৯ রবিউল আউয়াল দুপুর ২ ঘটিকা হইতে মধ্য রাত্রি পর্যন্ত কার-মাইক্রোবাস স্ট্যাড ভানুগাছ রোডে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত মাহফিলে কর্মসূচী হিসেবে বাদ আছর পূর্বাশা খানকা থেকে শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহফিলস্থলে মাগরিবের নামাজ শেষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মুহাম্মদ আশরাফুল খাঁন (রুহেল) এর সঞ্চালনায় উদ্ভোধক হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাহের মিয়া ভান্ডারী সাহেবের উদ্ভোধনী বক্তবের মাধ্যমে সভা আরম্ভ হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী (হারুন)।
এতে নসিহত পেশ করেন সৈয়্যদ মোহাম্মদ আবুল হাশেম শাহ্ মাইজভান্ডারি (মাঃজিঃআঃ) গদীনশীন গোমদন্ডী দরবার শরীফ,বোয়ালখালী চট্টগ্রাম, সৈয়্যদ আহমদুল হক মাইজভান্ডারি,শাহজাদা গোমদন্ডী দরবার শরীফ বোয়ালখালী চট্টগ্রাম, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী (মুরাদ) পীর সাহেব লতিফিয়া দরবার শরীফ, বাহুবল, ফয়ছল আহমদ হেলালী সাহেব,খলিফা ফতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা, মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন আল-কাদরি,ছাহেব জাদায়ে কালাপুরী পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
শ্রীমঙ্গলে গুলজারে আহমদিয়া খানকায়ে হাশেমিয়ার উদ্যেগে ঈদে মিলাদুন্নবী(সা.) পালিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৮, ২০১৮, ৫:৫৩ অপরাহ্ণ • ০ বার পঠিত






