আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে জমিয়তের সভা

আওয়ামী কবল থেকে সিলেট ৫ আসনকে উদ্ধার করতে উবায়দুল্লাহ ফারুকের বিকল্প নেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্র্বাচনে সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জমিয়তে উলমায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানিগ্রাম, ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন জমিয়তের দায়িত্বশীল নিয়ে এক জরুরী আলোচনা সভা ১৯ নভেম্বর দুপুরে স্থানীয় গাছবাড়ি বাজারস্থ জমিয়ত অফিসে অনুষ্ঠিত হয়। ৮নং ইউপি জমিয়তের সহ সভাপতি হাফিজ মাহমুদ হুসাইনের সভাপতিত্বে ও ৭নং ইউপি জমিয়তের সাধারণ সম্পাদক ইয়াহইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও ২০ দলীয় জোটের সদস্য সচিব মুফতি ইবাদুর রাহমান। সভায় বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২০ দলীয় জোটের অন্যতম একটি শক্তিশালী দল। জোটর সকল কর্মসূচীতে আমরা অতীতে সকল ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে ছিলাম এখনও আছি। আমাদের দীর্ঘদিনের দাবি সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনটি আমাদের দলের কেন্দ্রীয় নেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ২০ দল তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষনার দাবি। সিলেট ৫ আসনের মানুষ অতীতেও আলেম উলামাদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন। এর ধারাবাহিকতায় এবারও একজন বর্ষিয়ান আলেমকে মানুষ জাতীয় সংসদে দেখতে চায়। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী কবল থেকে সিলেট ৫ আসনকে উদ্ধার করতে হলে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বিকল্প নেই।সভায় বক্তব্য রাখেন, ৮নং ঝিঙ্গাবাড়ি জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম, ৭নং ইউপি যুব জমিয়তের সভাপতি মাওলানা বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফাহাদ উদ্দিন, ৮নং ইউপি যুব জমিয়তের সভাপতি মাওলানা আবদুল মালিক, ৭ নং ইউপি ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস, যুব জমিয়ত কানাইঘাট উপজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, জমিয়ত নেতা মাওলানা আহমদ হুসাইন, হাফিয হুসাইন আহমদ, মাওলানা উবায়দুল্লাহ, প্রমুখ।