আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মুসলিমবাগ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ বার্ষিকী সিরাত মাহফিল সম্পন্ন

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ সংলগ্ন খেলার মাঠে মুসলিম বাগ ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী সিরাত মাহফিল সম্পন্ন।সোমবার (১৯ নভেম্বর) বিকাল ৩ ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত মুসলিম বাগ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ বার্ষিকী সিরাত মাহফিল সম্পন্ন হয়েছে।
মাহফিলের সভাপতিত্ব করেন হানিফ চৌধুরী,  আব্দুল হান্নান ঢালী, ও রুশন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সঞ্চালনায় ছিলেন সংস্থার সদস্য মাওলানা মাহবুবুল আলম বাশার।
উক্ত মাহফিলে কোরআন হাদিসের আলোকে বয়ান পেশ করেন ক্বারী মাওলানা শুআইব আহমদ আশ্রাফী, ঢাকা, মাওলানা তাফহীমুল হক, সাহেবজাদায়ে হবিগঞ্জী, মাওলানা কাওছার আহমদ হাসানী, বি-বাড়িয়া, হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, মাধবপুর, মাওলালা আব্দুল মালিক, বাহুবল,  হাফেজ মাওলানা আজিজুর রহমান হোসাইনী, চুনারুঘাট,সহ স্থানীয় উলামায়ে কেরামবৃন্দ।মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশনা করে   জাতীয় সাংস্কৃতিক সংগঠন মাদানীপুষ্প শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার জেলা শাখার শিল্পী আরিফ আদনান ও শিল্পী উবায়দুর রহমান সহ স্থানীয় শিল্পীবৃন্দ উক্ত মাহফিলকে সুন্দরভাবে সাজানো ও সাফল্যমন্ডিত করার জন্য যারা বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাহফিল উৎযাপন কমিটির সভাপতি- আব্দুস সোবহান।