আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

হাছনা মমতাজ স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এমদাদুর রহমান চৌধুরী জয়িা//হাছনা মমতাজ ফাউন্ডেশনের আয়োজনে গত ১৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয় হাছনা মমতাজ স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৮ইং। ১৬ নভেম্বর কুলাউড়াস্থ লিটল স্টার একাডেমীতে সকাল ১০ টা থেকে দূপুর ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই মেধা বৃত্তি পরীক্ষায় কুলাউড়া ইউনিয়নের প্রায় ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, জেলা পরিষদের সম্মানিত সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী, ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া নবীনচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম চৌধুরী, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, আনন্দ বিদ্যাপীঠের উপাধ্যক্ষ সুজিত দে, আমির ছলফু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুহিব আলী মাষ্টার সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা। মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন জুড়ী টিএন খানম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক খালিক উদ্দিন, সহকারী হল সুপারের দায়িত্ব পালন করেন সোহেল আহমদ। এছাড়াও দিন ব্যাপী এ আয়োজনে আরও যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন হাছনা মমতাজ ফাউন্ডেশনের সভাপতি এ.এফ.এম ফৌজি চৌধুরী, সাধারণ সম্পাদক এ.এফ.এম মারুফ চৌধুরী, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্ঠা ও বিশিষ্ট সংগঠক শহীদুল ইসলাম তনয়, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম, হাছনা মমতাজ স্মৃতি বৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, সম্মানিত সদস্য মিজানুর রহমান চৌধুরী, তাসনিমুল হাসান চৌধুরী প্রমুখ।