আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে আইসিটি দক্ষতাবৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

এমদাদুর রহমান চৌধুরী//নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার আইসিটি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানাউল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক ও রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, নর্থবেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর ইন্সট্রাকটর প্রভাষক আবু রেজা, আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আপন আইটি লিমিটেডের পরিচালক নাজমুল হোসাইন সেন্টু, নেটিজেন আইটি লিমিটেডের শান্ত, আরএস কম্পিউটারস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ রফিকুজ্জামান (মানিক) প্রমুখ। এছাড়াও উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কম্পিউটার বিভাগের সকল কর্মচারীসহ উপজেলার কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার নিয়ে কজ করেন এমন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আত্রাই উপজেলাকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ই-উপজেলা হিসেবে গড়ার লক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে শত ভাগ তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করা হয়।