কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::শ্রীমঙ্গল উপজেলা ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন কমিটির পক্ষ থেকে অদ্য ২১শে নভেম্বর ২০১৮ইং ১২ই রবিউল আউয়াল বুধবার (২০১৮ নভেম্বর) শ্রীমঙ্গল কলেজ রোডস্থ গাউছুল আযম কমপ্লেক্স থেকে সকাল ৮.৩০ মিনিট এর সময় এক বিশাল জুলুস বের হয়ে শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,হাফেজ জাকারিয়া আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী (হারুন),প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ। এতে আলোচনায় অংশগ্রহণ করেন গাউছিয়া শফিকিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়জুর রহমান,মাওলানা এস.এম.আশরাফ,হাফেজ মাওলানা ফয়ছল আহমদ,হাফেজ মাওলানা রেজাউল করিম,হাফেজ আতিকুর রহমান,সৈয়দ সাঈদউদ্দিন,লেকচারার মাওলানা মুফতি শেখ জামাল আহমদ,উপজেলা যুবসেনার সভাপতি ডাঃ মামুনুর রশীদ,জেলা ছাত্রসেনার সহসভাপতি মুহাম্মাদ আশরাফুল খাঁন রুহেল প্রমূখ।বক্তারা বলেন বর্তমান সরকার ঈদে মিলাদুন্নবী(দঃ) পালন করার জন্য সকল সরকারি ও বেসরকারী স্কুল ও কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করার লক্কে শিক্ষামন্ত্রনালয় থেকে জাতীয় পর্যায়ে পালন করার নির্দেশনা আসলে শিক্ষামন্ত্রনালয়কে ধন্যবাদ জানানো হয়। তারই সাথে সাথে শুধু পালন করলেই হবেনা জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে পালন করতে হবে সে দাবিও জানানো হয়।পরিশেষে মোনাজাত পরিবেশন করেন সিরাজনগর মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা সংকল্পুরি হুজুর
মোস্তফা জানে রহমত পেহ লাখোসালাম এই স্লোগানে শ্রীমঙ্গলে ঈদে মিলাদুন্নবী(দঃ) পালিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২১, ২০১৮, ৭:৩০ অপরাহ্ণ • ২ বার পঠিত






