আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের অগ্নিকান্ডে স্বামী-স্ত্রী দগ্ধ

আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের অগ্নিকান্ডে স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছে। পরে
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল
পরির্দশন করেছে।
বুধবার সকালে জামগড়ার চিত্রশাইল এলাকার কফিল উদ্দিন এর মালিকানাধীন ৩ তলা
বাড়ির নিচ তলায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধরা হচ্ছেন স্বামী রফিকুল ইসলাম (৩২) ও স্ত্রী লাইজু আক্তার (২৪) তাদের
গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পাথালীয়া গ্রামে। তারা উভয়ে
আশুলিয়ার জামগরা এলাকার স্টার লিং নামের পোশাক কারখানায় চাকরি করতেন।
প্রত্যাক্ষদর্শী জানায়, হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি
উভয়ে গুরুত্বর ভাবে অগ্নিদগ্ধ হয়ে পরে আছে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে
পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (অপারেশন) মোঃ মনিরুল হক ডাবলু জানান, খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, গ্যাস
সিলিন্ডারের লিকেজ থেকে এই দূর্ঘটনা ঘটতে পারে।