আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের মুন্সিবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন

আব্দুল বাছিত খান মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ঐতিহাসিক র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।৩ নং মুন্সিবাজার ইউপি ও ১নং রহিমপুর ইউপি আল-ইসলাহ ও তালামিযে ইসলামীয়ার যৌথ আয়োজনে আছরের নামাজের পর বিশাল র‍্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।র‍্যালির পুর্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মেীলভীবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি শামছুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন,দুনিয়ার যেখানে আল্লাহর নবীর আশেক আছেন সেখানেই মিলাদুন্নবী আছে। মিলাদুন্নবীর ধারা শুরু করেছেন স্বয়ং আল্লাহর রাসূল। এটা নতুন কিছুনা। পৃথিবীর জর্ডান, তিউনিসিয়া, মালেশিয়া, পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশে মিলাদুন্নবী আছে।এর দলিল কোরআন আর সুন্নাহ ধারা এটা জায়েজ প্রমানিত। ১৮ নভেম্বর রবিবার বিকাল ২ ঘঠিকার সময় মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কনফারেন্স হল রুমে ক্বারী মুহাম্মদ সায়েক আহমদ এর পরিচালনায় ড. আবদাল খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য সৈয়দ করম আলী,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী আলম চেীধুরী,কমলগন্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকি জিয়াব, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ৩নং মুন্সিবাজার ইউপি শাখার সভাপতি ইয়াওর আলী,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ২নং পতনঊষার ইউপির সাধারণ সম্পাদক মাও:তরাজুল ইসলাম,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ,মহেশপুর করিমিয়া দাখিল মাদরাসার সুপার মাও: ফয়ছল আহমদ,খায়রুন্নেছা মাদরাসার সুপার মাও: নজরুল ইসলাম ফারুক,কমলগন্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি নাসির আহমদ ও সাংগঠনিক সম্পাদক হোসাইন সাইদুল ফয়ছল,মুন্সীবাজার ইউ/পি আল-ইসলাহ সাধারন সম্পাদক খালেদ আহমদ,১নং রহিমপুর ইউ/পি আল-ইসলাহ সাধারন সম্পাদক ফুয়াদ আহমদ,মুন্সীবাজার ইউ/পি তালামীযের সাবেক সভাপতি হাফেজ আবু সালেহ,পতনঊষার ইউ/পি তালামীযের সাবেক সভাপতি আব্দুস সামাদ রাফি,নারায়েনক্ষেত জামে মসজিদের খতিব মাও: ইসলাঈল হুসেন চেীধুরী,গবিন্দপুর জামে মসজিদের খতিব ক্বারী সাইফুল ইসলাম,পতনঊষা ইউ/পি তালামীযের সভাপতি এম,এ রায়হান সহ প্রমুখ।মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।