স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার ও রাজনগর- ৩ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক
দল জেএসডি’র মনোনয়ন পেলেন আলহাজ্ব মো: আলাউর রহমান ফুলরী। তিনি গত ১৬
অক্টোবর ঢাকা থেকে দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন স্বাক্ষরিত
মনোনয়ন পত্রটি গ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি সদর উপজেলার সালামতপুর, মল্লিকসরাই এর মৃত আজাদুর রহমানের
ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ জেএসডি দলের হয়ে রাজনীতি করে আসছেন। সুষ্ঠ
নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারেও আশাবাদি।
মৌলভীবাজার-৩ আসনে জেএসডি’র মনোনয়ন পেলেন মো: আলাউর রহমান
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২২, ২০১৮, ১০:০৮ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






