আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

 এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা আর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজারের সর্বত্রই নানা আয়োজনের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনের খবর পাওয়া গেছে।
বুধবার (২১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্বেরাত, নাত প্রতিযোগিতা, মহানবী হযরত মোহাম্মদ (দ:) এর জীবন ও দর্শণ ভিত্তিক আলোচনা এবং মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনটি সরকারি ছুটির দিন হলেও এ বছর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে বুধবার জোহরের নামাজের পর থেকেই বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকে সুন্নী প্রেমীরা শাহ মাহবুব জামে মসজিদে এসে সমবেত হয়। পরে আল ইসলাহ্’র নেতৃত্বে ও দেড় সহ¯্রাধিক মুসল্লীর অংশগ্রহনে বিশাল মোবারক র‌্যালী শমশেরনগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বাদ আছর রেলওয়ে নুরানী বাইতুন নূর সুন্নী জামে মসজিদ ও লামাবাজারস্থ গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী মসজিদ প্রাঙ্গন থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে জশ্নে জুলুছ (মিছিল) বের হয়। এসময় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ উপস্থিত ছিলেন