আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কালীঘাটের জগন্নাথ জিউর আখড়ায় সপ্তাহব্যাপী গীতা পাঠ সহ হরিনাম সংকীর্ত্তনের আয়োজন

সিলেটের কালীঘাটের জগন্নাথ জিউর আখড়ায় সপ্তাহব্যাপী
শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, তারকব্রহ্ম্য হরিনাম সংকীর্ত্তন ও শ্রী শ্রী
রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসব শুরু ২৬ নভেম্বর সোমবার। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সঙ্গীতময় ভাগবত কথা কীর্ত্তন পরিবেশিত হবে। পাঠ ও কীর্ত্তন পরিবেশন করবেন ভারতের বৃন্দাবনের সিটিএস মন্দিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রীযুক্ত ভক্তিস্বরূপ দামোদর মহারাজ। এই পাঠ ও কীর্ত্তন আগামী ২ ডিসেম্বর পর্যন্ত পরিবেশিত হবে। আগামী ৩ ডিসেম্বর সোমবার রাত ৮টায় ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী
তারকব্রহ্ম্য হরিনাম সংকীর্ত্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। পরিবেশ করবেন বিয়ানীবাজারের দেউলগ্রাস্থ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার শ্রী স্বরূপ দাস মোহন্ত। ৪ ও ৫ ডিসেম্বর মঙ্গল ও বুধবার ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম্য হরিনাম সংকীর্ত্তন পরিবেশিত হবে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রী শ্রী তারকব্রহ্ম্য হরিনাম সংকীর্ত্তনের সমাপনান্তে শ্রী
শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশিত হবে। আগামী ৭ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টায় শ্রীনাম কীর্ত্তন সহ নগরপক্রিমা, ভোর ৭টায় লীলাকীর্ত্তন সমাপন হরিলুট, সকাল ১১টায় দধিভান্ড ভঞ্জন, কুঞ্জনসহ ও জলকেলী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টায় ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রীনামসুধা কীর্ত্তন পরিবেশনায়- নবসখী সম্প্রদায় কোটারীপাড়া, ললীতা সখী সম্প্রদায় খুলনা, সুখী সম্প্রদায় গোপালগঞ্জ, চন্দ্রাবলি সম্প্রদায় বরিশাল, মানব কল্যাণ সম্প্রদায় কুমিল-া, আদি আশ্রম সম্প্রদায় মৌলভীবাজার। অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশনায় সুধাকরি-রাধেশ্যাম লীলাকীর্ত্তন সম্প্রদায় ভারতের শ্রীমতি পারুল নস্কর, সাতক্ষীরার ভক্তিমতি পারুল বালা দাসী, ভারতের গৌরহরি সম্প্রদায়ের শ্রীমতি সুষমা রায়।সপ্তাহ ব্যাপী পাঠসহ ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম্য হরিনাম সংকীর্ত্তন ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হতে বন্দরবাজার মহাজনপট্টি কালিঘাট সার্বজনীন
শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো
হয়েছে