আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সমাজতন্ত্রই মানব মুক্তির একমাত্র পথ —বাসদ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:বাসদ-এর ৩৮তমপ্রতিষ্টাবার্ষিকী ও রুশ বিপ-বের ১০১তম বার্ষিকী উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২৩শে নভেম্বর শুক্রবার
বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রনব জ্যোতি পালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমন্বয়ক শাহজান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয়ক
পাপ্পু চন্দ, চা শ্রমিক ফেডারেশন এর মমতা মোধি, রতœা বৈষ্ণব, কৃষকফ্রন্ট সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর পক্ষে সঞ্জয় শর্মা প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯১৭ সালের ৭নভেম্বর শ্রমিক-কৃষক এর দল বলশেভিক পার্টি ও তার নেতা মহামতি লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মিত হয়ছিল। প্রতিষ্টিত হয়েছিল এক নতুন মানবিক সভ্যতা। সমাজতান্ত্রিক রাশিয়ায় মানুষের মৌলিক অধিকার ছিল রাষ্ট্র কর্তৃক সুনিশ্চিত। সমাজতান্ত্রিক রাশিয়া ছিল সারা দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের আশা ভরসার কেন্দ্রস্হল। তাই রুশ বিপ-ব আজো সারা দুনিয়ার মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রামে অনুপ্রেরনা জোগায়। বক্তারা বলেন, ১৯৮০ সালের ৭ নভেম্বর এদেশের মানুষের মুক্তির লক্ষে বাসদ
-এর প্রতিষ্টার পর আজ অবধি গনতন্ত্র -ভোটাধিকার রক্ষা, সামরিক-অসামরিক সৈরতন্ত্রের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদ -মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে, মানুষের অধিকার প্রতিষ্টার সংগ্রামে আপোষহীন ভূমিকা পালন করে আসছে। লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ্বাসদ আজ এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের নির্ভরযোগ্য প্রতিষ্টানে পরিনত হয়েছে।বক্তারা বলেন, গত ৪৭বছরে ধনবৈষম্য বেড়েছে। গণতান্ত্রিক প্রথা – প্রতিষ্টান রীতি নীতি ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষের জীবন আজ বহুমাত্রিক সংকঠে নিমজ্জিত। সমাজতান্ত্রিক ব্যবস্হাই পারে মানুষের এ অব্স্হা থেকে মুক্তি দিতে।