আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মনোনয়ন প্রত্যাশী ও জেলা আ’লীগ নেতার মাতার ইন্তেকাল  

এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার-৪ আসনের (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও মৌলভীবাজার জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক-২, দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের আম্মা এবং বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সৈয়দ ম্্ইনউদ্দিন আহমদ উরফে খাছু মিয়ার সহধর্মিনী রুনু বেগম (৭৮) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
শনিবার (২৪ নভেম্বর) আমেরিকার স্থানীয় সময় রাত ২টায় তিনি মারা যান। মরহুমা রুনু বেগম আমেরীকায় ছোট ছেলে সৈয়দ নুয়েল এর বাসায় ছিলেন। বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হলে তাকে আমেরীকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে যেদিন ছোট ছেলের বাসায় ফিরেন সেদিনই তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের খালাতো ভাই শেখ নোমান শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে সত্যতা জানিয়ে বলেন, বাংলাদেশ সময় বেলা ২টা ৪০মি: মৃত্যুর খবর আসে। জানাজার ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে তিনি আরোও জানান।
উক্ত শোক সংবাদে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের- সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান,  কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক জুয়েল আহমদ, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রোটা: এস এ চৌধুরী জয় ও সাধারণ সম্পাদক হোসেন জুবায়ের গভীরভাবে শোক প্রকাশ ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবগের্র প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন