আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

বিশেষ তরুণ ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৮’ পেলেন শ্রীমঙ্গলের সন্তান জনপ্রিয় কথাসাহিত্যিক কয়েস সামী

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::সম্প্রতি প্রকাশনা সংস্থা দেশ পাবলিকেশন্স ৫ম বারের মতো ‘দেশ পা্ণ্ডুলিপি পুরস্কার ২০১৮’ ঘোষণা করেছে। আর এবার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তরুণ কথা সাহিত্যিক কয়েস সামীর লেখা লাকি থার্টিন গল্পের পাণ্ডুলিপি। সৃজনশীল প্রকাশনা সংস্থা দেশ পাবলিকেশন্স ৫ম বারের মতো ‘দেশ পা্ণ্ডুলিপি পুরস্কার ২০১৮’ দেওয়ার জন্য লেখকদের কাছ থেকে গত সেপ্টেম্বরে পাণ্ডুলিপি আহ্বান করে। তারই প্রেক্ষিতে তরুণ কথা সাহিত্যিক কয়েস সামী তার লেখা লাকি থার্টিন গল্পের পাণ্ডুলিপি জমা দেন।দেশ পাবলিকেশন্স এর এই আহ্বানে সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট ১৭১ টি পাণ্ডুলিপি জমা পড়ে। এর মধ্য থেকে জুরিবোর্ডের প্রাথমিক নির্বাচনের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়!এর মধ্যে বিশেষ তরুণ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য শ্রেষ্ঠ দুইজনের নাম ঘোষণা করা হয়।তার মধ্যে অন্যতম একজন দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গলের কৃতি সন্তান জনপ্রিয় তরুণ কথা সাহিত্যিক কয়েস সামি।কয়েস সামীর সেই ছেলেবেলা থেকেই বইয়ের সাথে ভীষণ সখ্যতা। সাহিত্য ভালোবেসে পড়াশোনা করেছেন সিলেটের এম.সি কলেজের ইংরেজি বিভাগে। ছাত্র জীবন থেকেই জড়িত লেখা-লেখির সাথে । ছোটদের গল্প লেখার পাশাপাশি কয়েস সামির ‘ঝরিছে নয়ন বারি’ বইটি পাঠক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। তাছাড়া ছোটদের নিয়ে লেখা তার কয়েকটি গল্পের বই ইতোমধ্যে ব্যাপক দর্শক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পেশাগতভাবে কয়েস সামী একজন সফল ব্যাংকার। তরুণ এ কথা সাহিত্যিক কর্মরত আছেন ডাচ বাংলা ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যাবস্থপক হিসেবে। কয়েস সামীর জন্ম ও বেড়ে ওঠা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল কলেজ রোডে!তার পিতা আব্দুল মান্নান শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন প্রভাষক। ব্যাক্তি জীবনে কয়েস সামী স্ত্রী জেসমিন পপি একজন হাউজ ওয়াইফ এবং দুই ছেলে সাফওয়ান সামি আর সাবিত সামীর গর্বিত পিতা! বর্তমানে তিনি শ্রীমঙ্গল থেকে প্রকাশিত কলেজ রোড নামে একটি সাহিত্য সাময়িকী সম্পাদনা করছেন।লেখালেখিটা ছাত্র জীবন থেকেই তার রক্তের সাথে মিশে আছে। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার টেলিভিশন জার্নালিস্ট মিডিয়ার সম্মানিত সদস্য এবং স্বনামধন্য টেলিভিশন চ্যানেল জিটিভির রিপোর্টার হৃদয় দেবনাথ, তারিক হাসান,কবি জহিরুল মিঠু সহ আরো অনেকেই।দেশ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য চয়ন সাংবাদিকদের জানান, ‘চেতনায় ঐতিহ্য’ এ স্লোগানকে ধারণ করে সুনামের সঙ্গেই ৫ম বছরের পুরস্কার ঘোষণা শুরু হলো। প্রতি বছরেই তরুণদের গুরত্ব দিয়ে থাকি। এবারও মানসম্মত পাণ্ডুলিপিকে পুরস্কৃত করার পাশাপাশি তরুণদের গুরত্ব দেয়ার চেষ্টা করেছি।
Óপ্রথমবারের মতো গণমাধ্যমে পুরস্কার প্রদান এবং পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সম্মাননা সনদের সঙ্গে প্রথমবারের মতো নগদ অর্থমূল্য প্রদান করা হবে। মনোনীত পাণ্ডুলিপি একুশে গ্রন্থমেলা-২০১৯ এ গ্রন্থ আকারে প্রকাশ করা হবে।