এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের তিনটিতে চুড়ান্তভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন তিনজন।
রবিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসাবে তাদের হাতে এ মনোনয়ন ফরম প্রদান করা হয়। মনোনয়ন প্রাপ্তরা হলেন- মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে হুইপ মো: শাহাবউদ্দিন এমপি, মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ড. মো: আব্দুস শহীদ এমপি।
এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় মোবাইল ফোনে এক প্রতিক্রিয়ায় মো: শাহাবউদ্দিন এমপি বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই এবং কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। যেহেতু আমার এই নির্বাচনী এলাকার অন্য কোন প্রার্থী মনোনয়ন দাখিল করেন নাই সেই জন্য আমার এলাকার সকল আওয়ামী লীগের নেতা-কর্মী এবং আমার জুড়ী-বড়লেখা এলাকাবাসির প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন জানিয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ ভোটের মাধ্যমে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে বলে হুইপ শাহাব উদ্দিন এমপি আরোও জানান।
এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় মোবাইল ফোনে এক প্রতিক্রিয়ায় মো: শাহাবউদ্দিন এমপি বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই এবং কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। যেহেতু আমার এই নির্বাচনী এলাকার অন্য কোন প্রার্থী মনোনয়ন দাখিল করেন নাই সেই জন্য আমার এলাকার সকল আওয়ামী লীগের নেতা-কর্মী এবং আমার জুড়ী-বড়লেখা এলাকাবাসির প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন জানিয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ ভোটের মাধ্যমে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে বলে হুইপ শাহাব উদ্দিন এমপি আরোও জানান।ড. আব্দুস শহীদ এমপি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর যে আস্থা, বিশ^াস এবং অতীতেও যেভাবে এ এলাকার মানুষ নৌকায় ভোট দিয়েছে আবারও নৌকায় ভোট দিবে। এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রাণকেন্দ্র এই কমলগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার এলাকার, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা রেখেছেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর শুকরিয়া জানাই।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ’র মোবাইল ফোনে চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।
এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোন ঘোষণা না আসলেও এই আসনটিতে আওয়ামী লীগের শরিক দল তথা মহাজোটের বিকল্প ধারার এম এম শাহীন’র সম্ভাবনা রয়েছে বলে বিশ^স্ত সূত্র জানায়






