এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে চুড়ান্তভাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। রবিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসাবে তার হাতে এ মনোনয়ন ফরম প্রদান করা হয়। এ ব্যাপারে মোবাইল ফোনে এক প্রতিক্রিয়ায় টানা ৫ম বারের নির্বাচিত ড. আব্দুস শহীদ এমপি বলেন,
আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর যে আস্থা, বিশ^াস এবং অতীতেও যেভাবে এ এলাকার মানুষ নৌকায় ভোট দিয়েছে আবারও নৌকায় ভোট দিবে এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রাণকেন্দ্র এই কমলগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার এলাকার, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা রেখেছেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর শুকরিয়া জানাই।