আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলাদেশ শিশু একাডেমি, সিলেট কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারের কৃতি সন্তানের প্রথম স্থান অধিকার

দীপ্ত ডেস্ক: গত ২৯/০১/২০১৯ ইং তারিখে সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমি, সিলেট কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯, সিলেট বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় ‘পানি অপচয় রোধী এবং বন্যা সতর্কীকরণ যন্ত্র’ উদ্ভাবন করে ‘গ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে শাহ্ নাজমুন মাহজাবীন। সে দি ফ্লাওয়ার্স কে.জি এণ্ড হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী।

 

উল্লেখ্য যে, শাহ্ নাজমুন মাহজাবীন মৌলভীবাজার শহরের সৈয়ারপুর স্কুল রোডের বাসিন্দা এডভোকেট শাহ্ ফখরুল ইসলাম (আলোক) ও শাহানা চৌধুরীর বড় কন্যা এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম ডা. শাহ্ নূরুল ইসলামের নাতনী। সে বড় হয়ে তার দাদার মত মানব দরদী চিকিৎসক হতে চায়।