বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ ২৩ বছর ফকিরের ছদ্মবেশ বেশ ধরে মাজার আখড়ায় ঘুরে বেড়িয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি দিপু সরকারের। মাধবপুর থানার বিশেষ অভিযানে অবশেষে ১৯ জানুয়ারী রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই রাজীব কুমার রায় ও এসআই শুভ দে সঙ্গীয় ফোর্সসহ গিয়ে ফতেহগাজি মাজার এলাকা থেকে গ্রেফতার করেছেন ফকিরের ছদ্মবেশ বেশ ধরা দিপুকে। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।
জানা যায়, ২০০৪ সালে ১০নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর এলাকায় নিজ মাতা রওশন বালা সরকারকে হত্যা করে দীর্ঘদিন ধরে ফকিরের ছদ্মবেশ ধারণ করে মাজারে আখড়ায় ঘুরে পলাতক থাকা মাধবপুর থানার মামলা নং- ১৪(৪)০৪, জি.আর- ১৭৩/০৪, দায়রা নং ১১৯/২০০৪, ধারা-৩০২ পেনাল কোড এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এই দিপু সরকার।






