আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ১৯ জানুয়ারী ২০২৩ খ্রিঃ বৃহঃস্পতিবার বাদ যোহর মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ চৌমুহনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, যুবনেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ রিপন মিয়া, জেলা ছাত্রদলের সহ সম্পাদক তাজুদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা সহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনী বিতরন করা হয়।