শীতের বিকাল মনে পরে ছোট বেলার স্মৃতি, স্কুল থেকে এসে খাই বা না খাই মাঠে ফুটবল খেলতে যেতেই হবে। এখনও মন আর শীতের বিকাল আলাদা হতে পারেনি। বিকাল হলেই মন আসতে চায় ধানক্ষেতে মাঠে কারণ ছোটবেলা অগ্রহায়ণ মাসের শেষ হলেই আমাদের আনন্দ ছিল ধানক্ষেতে ফুটবল খেলতে হতো, আমাদের ফুটবল খেলার কোনো মাঠ ছিলনা। মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের ২ নং পেট্রলপাম্প এর পূর্বদিকে,জগনাথপুর রাস্তায় ডুকে কিছুক্ষণ যাওয়ার পরই ৩ দিকে সুন্দরগ্রাম পূর্বদিকে আরও সুন্দর দুলা বাড়ি পাহাড়টিলা পাশে ঘরবাড়ি। মাঝখানে অনেক গুলো কৃষি ক্ষেতের জায়গা অগ্রহায়ণ মাসের ধানকাটা শেষ হলেই এলাকার বাচ্চা খেলতে নামে ধানক্ষেতের মাঠে। মাঝখান দিয়ে সুন্দর গ্রামীণ একটা রাস্তা কিছু ইটসলিং কিছু কাচা গ্রামের বাচ্চারা বাইসাইকেল চালাচ্ছে,মোটরসাইকেল সিএনজি মাঝে মাঝে ১/২ টা আসাযাওয়া করছে এবং এলাকার মানুষ পায়ে হেটে চলাফেরা করছেন সাথেই দুলা বাড়ি পাহাড়ি এলাকা টিলাগুলোর পাশে অনেক বাড়িঘর। মাঠে লম্বা ধরিদিয়ে গরুছাগল বেদে রাখা হয়েছে ঘাস খাওয়ার জন্য। সুয ডুবে যাওয়ার সাথেসাথে গরুছাগল ডাকাডাকি শুরুকরে ঘরে যাওয়ার জন্য। পাখিগুলো গাছের ডালে কিছিমিছি করছে মাঝেমধ্যে মাঠে নেমে খাবার খাচ্ছে। বাচ্চাদের খেলার মাতামাতি পাখির মতই শব্দ হচ্ছে। কৃষক মাঠ থেকে গরুছাগল বাড়ি নিয়ে যাচ্ছেন। খেলার বাচ্চারাও বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পাখির ডাকাডাকির শব্দটা ছোট হয়ে আসছে। আবার হাস মোরগ গরুছাগল গরু ঘরে উঠার সময় ডাকাডাকি করছে সন্ধ্যা হয়ে যাচ্ছে,বাচ্চারা ও ঘরে যাওয়া শুরু।







