আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা কুটি মিয়া শাহ আদিলকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানরাগী,মাহির হোসাইন ফুটবল একাডেমি’র পৃষ্ঠপোষক, টংগর গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী শাহ আদিল কুটি মিয়াকে “আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়” এর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও আব্দুল কাদির এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে ছিলেন- আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ আদিল কুটি মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দিরাই ৯নং কুলঞ্জ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান একরাব হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর সভাপতি মোঃ সুজন মিয়া, উপদেষ্ঠা কমিঠির মোঃ চুনু মিয়া, গোলাম রব্বানী, ২নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি মেম্বার আব্দুল ওয়াদুদ খান, ইউপি মেম্বার জুয়েল চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুক মিয়া ছিলেন এক মহতি ব্যক্তি। বিগত ২০০০ সালের ১ জানুয়ারী বিদ্যালয়টি স্থাপিত হয়। সূচনালগ্নসহ বর্তমানে সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী শাহ আদিল কুটি মিয়া সকল ব্যায় চালিয়ে যাচ্ছেন। আজ তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করায় আয়োজক কমিঠিকে ধন্যবাদ। এ ব্যপারে জানতে চাইলে আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ আদিল কুটি মিয়া বলেন- ২০০০ সাল থেকে ২০২৩খ্রি. পর্যন্ত আমার ও আমার ছেলে-মেয়ের লন্ডনে পরিশ্রম করে জমানো অর্থ দিয়ে বিদ্যালয়ের খরচ বহন করছি। আমার মৃত্যুরপর আমার পুত্র মোঃ মাহির হোসেন বিদ্যালয়ের সকল খরচ বহন করবে ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা রাখি, এই বিদ্যালয় সুনামগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাবে। শিক্ষার্থীরা এ বিদ্যালয়ের সুনাম অতীতে যেমন অর্জন করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা সম্মানানা স্বারক তুলে দেন।