আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

## রাবেয়া সুলতানা ,, (বগুড়া ) প্রতিনিধি : আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে বগুড়ার আদমদীঘিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও রাজশাহী বিভাগের কৃষি প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১জুন) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাাহ আল মেহেদী বাঁধন। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাাহ আল মেহেদী বাঁধন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত আদমদীঘি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান  জিল্লুর রহমান প্রমুখ। এই মেলায় বিভিন্ন জাতের ঔষধি, ফলদ, বনজ গাছের চারা, সনাতন ও স্মার্ট কৃষি প্রযুক্তি-সহ ফল ও বীজের ১৯টি স্টল প্রদর্শিত হয়। প্রথম দিনে মেলা কৃষক, কৃষাণীসহ বহু দর্শনার্থীদের সমাগম ঘটে।