আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘি ইসলামী ব্যংকের এজেন্ট শাখায় গ্রাহকদের সাথে প্রতারণা

 ## রাবেয়া সুলতানা,, (বগুড়া  ) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইসলামী ব্যংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের আমানতের একাউন্ট থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণা মামলায় কোন অভিযুক্ত আজ (রবিবার ) পর্যন্ত গ্রেফতার হয়নি।গত মঙ্গলবার ( ২৮ মে) উপজেলার চাঁপাপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধীকারি নূরুল ইসলাম উক্ত এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার সুজন রহমান, তার বাবা, মা’র বিরুদ্ধে থানায় মামলা করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত মামলায় কোন অভিযুক্ত গ্রেফতার হয়নি। মামলার এজাহারভুক্ত অভিযুক্তরা হলেন, উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং ঐ ব্যাংকের ক্যাশিয়ার সুজন রহমান (২৭), তার বাবা এনামুল হক (৪৬) এবং তার মা রুবিয়া খাতুন (৪২)। এ বিষয়ে ঐ এজেন্ট শাখার স্বত্বাধিকারি নূরুল ইসলাম জানান এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার সুজন রহমান, তার বাবা ও মায়ের সহায়তায় প্রতারণার মাধ্যমে১ কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। এদিকে গত ৫দিনে উক্ত ঘটনার পর এবং মামলা হওয়ার পর কোন অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ঐ এজেন্ট ব্যাংকের গ্রাহদের মধ্যে হতাশা বিরাজ করছে। ভুক্তভোগী ফরিদাবেগম বলেন, আমার প্রবাসী ছেলের পাঠানো টাকা ঐ এজেন্ট ব্যাংকে ছিল। বর্তমানে কোন টাকা নেই একাউন্টে। আমার টাকা কি হবে ? উল্লেখ্য, উপজেলার চাঁপাপুর ইউপিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গত ২৬ মে গ্রাহকারা টাকা তুলতে এসে দেখেন তাদের একাউন্টে কোন টাকা নেই। ঐ ঘটনার ৩ দিন আগে থেকে প্রধান অভিযুক্ত ঐ ব্যাংকের ক্যাশিয়ার সুজন রহমান পলাতক ছিলেন। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার  বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, আজ (রবিবার ) পর্যন্ত এ মামলার কোন অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যহত আছে। ঐ ব্যাংকে কোন নিরাপত্তা প্রহরী ছিল না।