আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে একজনের মৃতদেহ উদ্ধার

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :  মৌলভীবাজার পৌরসভার ১২৩ সাবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়া (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) শহরের সৈয়ারপুর এলাকার থেকে সাবেক কাউন্সিলর এর নিজ বাসা থেকে গাড়িচালকের মৃতদেহ উদ্ধার করা হয়।
জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনী ইউনিয়নের বর্ষিজোড়া গ্রামের মোঃ মোছাব্বির মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম মৌলভীবাজার বিষয়টি নিশ্চিত করে জানান,সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়ির চালক জগলু সে বাসার তিন তলার জেনারেটারের পাশে রুমে থাকত। আজ ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে জগলু মিয়ার মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান এটা হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।