আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ জন সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যকে গ্রেফতার করেছেন র‍্যাব-৫

শিমুল হাসান,( নওগাঁ) প্রতিনিধি : সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল (৭জুন)  ২০২৪ ইং তারিখে রাত্রী – ১২.৪৫ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোষনগর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ৩ জন মাদক চক্রের সদস্যদের গ্রেফতার করেছেন। গ্রেফতার কৃত  আসামীরা হলেন নওগাঁ পত্নীতলা থানার ঘোষনগর এলাকার মো: নবির উদ্দিন এর ছেলে  মোঃ নুর নবী(৩৮), ও চাঁপড়া এলাকার রামপদ এর ছেলে  রজনী কান্ত (৩২), এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার মো: ইসাহাক এর ছেলে,  মোঃ নবী (৩০) গ্রেফতার করেছেন র‍্যাব সদস্যরা। উদ্ধার কৃত আলামত ৪৭.৫ কেজি গাজাঁ, কেজি, মোবাইল ফোন -৩ টি ও  সীম কার্ড -৩ টি। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোষনগর নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে। পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দল উক্ত ঘটনাস্থল ঘোষনগর গ্রামস্থ মোসলেমের মোড়ে পৌছে পূবেই অবস্থানরত ৩ জন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। পরবর্তীতে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ৩ জন ব্যক্তিকে ২ টি বস্তাসহ আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত বস্তা তল্লাশী করে ৪৭.৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় । উল্লেখ্য যে  ধৃত আসামিগণ সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে সুদূর কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।  উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।