আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ইং উপলক্ষে র‌্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এই শ্লেগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ইং উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে র‌্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন দুপুরে জেলা জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে র‌্যালী পরবর্তী জেলা প্রশাসক হল রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম এর সভাপতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার), সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মো: জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারন মৌলভীবাজার এর উপপরিচালক সামছুউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আব্দুল হক। বক্তব্য রাখেন- কাশিনাথ আলা উদ্দীন স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুর রহমান বাবুল, সাংবাদিক হাসনাত কামাল প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।