## রাবেয়া সুলতানা : ( বগুড়া) প্রতিনিধি :গত রবিবার (৯ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া হলরুমে জেলা আইন শৃংখলা কমিটির সভায় বগুড়া জেলা প্রশাসক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম এসব কথা বলেন। বগুড়া জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত সভার সভাপতি জেলা প্রশাসক জানান। আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে কোরবানি পশুর হাটে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। পশুর হাটে বিশৃংখলা, জাল নোট ছড়ানো, যানজট মুক্ত থাকবে। এ ছাড়া পশুর জন্য নির্ধারিত ফি বেশি গ্রহন বা অতিরিক্ত খাজনা নিলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তিনি। তাছাড়া কুরবানী পশুর হাটে জাল টাকা সনাক্তের জন্য সনাক্ত করণ মেশিনে ব্যবস্থা আছে। পশুর হাটে বিশৃংখলার সৃষ্টি হলে ব্যবস্থা নেয়া হবে। হাটকে কেন্দ্র করে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকতে ইজারাদারদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার (পদোন্নিতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান জেলার সব সরকারি ও বেসরকারি ব্যাংক, বীমা, পোষ্ট অফিসসহ যেখানে আর্থিক বিষয় থাকে সেই অফিস গুলোতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে । যানজট এড়াতে পুলিশ ও হাইওয়ে বিভাগকে সমন্ময় করে কাজ করতে হবে। হাটে বিশৃঙ্খলতা এড়াতে পুলিশ বিভাগ তৎপর আছে। এ সময় পকেটমারদের দৌরত্ম ও অজ্ঞান পাটির তৎপরতা বেড়ে যায়। এ জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হবে। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা: শফিউল আজম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পি,এম ইমরুল কায়েস, বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা প্রাণী সম্পদ বিভাগের উপ-পরিচালক ড. আনিছুর রহমান, বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পশুর হাটে অতিরিক্ত খাজনা নিলে কঠোর ব্যবস্থা — জেলা প্রশাসক বগুড়া
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ১০, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ণ • ৫ বার পঠিত






