## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সিজান বাবু (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। নিহত সিজান বাবু জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার পিতার নাম রফিকুল ইসলাম। স্থানীয় পুলিশ সূত্রে গেছে,গত শনিবার রাত ১০টার দিকে বিবি পাড়া, সারিয়াকান্দি ধুনট সীমান্তবর্তী এলাকা সারিয়াকান্দি থানার মহিষাগাড়ী বিলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে । নিহত সিজান বাবু বগুড়া ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হাটিয়ার পাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের এক ভাই এক বোনের মধ্যে সিজান ছোট ছিলো।পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিজান রবিবার রাত ৮টার দিকে তার বন্ধু আলিফের সাথে বাসা থেকে বের হয়ে আরেক বন্ধু রাসেলের সাথে মিলিত হয়। আলিফ (১৪) একই গ্রামের জয়নাল মন্ডলের ছেলে এবং রাসেল (১৫) জোড়শিমুল এলাকার ভুট্টু মিয়ার ছেলে। মিলিত হওয়ার এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সিজানের বন্ধু রাসেল ধারালো ছুড়ি দিয়ে গলায় আঘাত এবং এলোপাথাড়ি কোপাতে থাকে ও মাথায় সজোড়ে আঘাত করে। এরপর সে আলিফকেও হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। এসময় আলিফ পালিয়ে যায় এবং বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা নিহত সিজানের পরিবারকে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সিজান বাবুর মরদেহ উদ্ধার করেন। উক্ত ঘটনার পর থেকেই ঘাতক রাসেল পলাতক রয়েছেন। এবং আলিফকে থানা পুলিশ আটক করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, জানান বিষয়টি আমরা তদন্ত করে দেখছি এবং গ্রেফতারকৃত আলিফকে জিজ্ঞাসাবাদ করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
বগুড়ায় একের পর এক খুন উদ্বিগ্ন বগুড়া বাসী
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ১০, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ • ২ বার পঠিত






