আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় একের পর এক খুন উদ্বিগ্ন বগুড়া বাসী

## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সিজান বাবু (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন থানা  পুলিশ। নিহত সিজান বাবু জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার পিতার নাম রফিকুল ইসলাম। স্থানীয় পুলিশ সূত্রে গেছে,গত শনিবার রাত ১০টার দিকে বিবি পাড়া, সারিয়াকান্দি ধুনট সীমান্তবর্তী এলাকা সারিয়াকান্দি থানার মহিষাগাড়ী বিলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে । নিহত সিজান বাবু বগুড়া  ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হাটিয়ার পাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের এক ভাই এক বোনের মধ্যে সিজান ছোট ছিলো।পুলিশ  সূত্রে জানা যায়, নিহত সিজান রবিবার রাত ৮টার দিকে তার বন্ধু আলিফের সাথে বাসা থেকে বের হয়ে আরেক বন্ধু রাসেলের সাথে মিলিত হয়। আলিফ (১৪) একই গ্রামের জয়নাল মন্ডলের ছেলে এবং রাসেল (১৫) জোড়শিমুল এলাকার ভুট্টু মিয়ার ছেলে। মিলিত হওয়ার এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সিজানের বন্ধু রাসেল ধারালো ছুড়ি দিয়ে গলায় আঘাত এবং এলোপাথাড়ি কোপাতে থাকে ও মাথায় সজোড়ে আঘাত করে। এরপর সে আলিফকেও হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। এসময় আলিফ পালিয়ে যায় এবং বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা নিহত সিজানের পরিবারকে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সিজান বাবুর মরদেহ উদ্ধার করেন। উক্ত ঘটনার পর থেকেই ঘাতক রাসেল পলাতক রয়েছেন। এবং আলিফকে থানা পুলিশ আটক করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে  ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)  সৈকত হাসান, জানান বিষয়টি আমরা তদন্ত করে দেখছি এবং গ্রেফতারকৃত আলিফকে জিজ্ঞাসাবাদ করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।