আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

 শিমুল হাসান,,( নওগাঁ) প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ( ১০ই)  জুন সোমবার ২০২৪ ইং  তারিখে রাত্রি : ৬  ঘটিকার সময়  নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পূর্বখাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে একনমাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেফতার কৃত  মাদক ব্যবসায়ী নওগাঁ জেলার বদলগাছি থানার পূর্বখাদাইল পূর্ব পাড়া মৃত: আফাজ উদ্দিনের ছেলে মোঃ আজিজুল হক (৪৫) কে গ্রেফতার করেন। র‍্যাবের পাঠানো এক প্রেস  বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত আসামী আজিজুল চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায়  ১০-০৬-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পূর্ব খাদাইল এলাকা থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আজিজুল কে আটক করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিচ ট্যাপেন্টাডল এবং ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব আরো জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।