শিমুল হাসান,,( নওগাঁ) প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ( ১০ই) জুন সোমবার ২০২৪ ইং তারিখে রাত্রি : ৬ ঘটিকার সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পূর্বখাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে একনমাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী নওগাঁ জেলার বদলগাছি থানার পূর্বখাদাইল পূর্ব পাড়া মৃত: আফাজ উদ্দিনের ছেলে মোঃ আজিজুল হক (৪৫) কে গ্রেফতার করেন। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত আসামী আজিজুল চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় ১০-০৬-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পূর্ব খাদাইল এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আজিজুল কে আটক করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিচ ট্যাপেন্টাডল এবং ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব আরো জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
নওগাঁয় এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ১১, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ • ৬ বার পঠিত






