আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে মৌলভীবাজারে কৃষক ফ্রন্টের স্মারকলিপি


স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বাসদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আসন্ন জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের শতকরা ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল (রবিবার) দুপুরে মৌলভীবাজার শহরের টিসি মার্কেটের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে স্মারকলিপি প্রদানের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহ পড়ে শুনান এডভোকেট মঈনুর রহমান মগনু। বক্তব্য রাখেন জেলা সদস্য বাদল দাশ,হৃদয় অধিকারী, সদর উপজেলা সংগঠক শামসুল ইসলাম এবং সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী।