সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর জেলা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১২ জুন) স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলনের যৌথ স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় বিগত ৮ জুন তারিখে মৌলভীবাজার জেলা শাখার সম্মেলনে এ কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত মৌলভীবাজার জেলা কমিটিতে সভাপতি পদে ডা. মো. শাহজান কবির চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ডা. ওবায়দুল ইসলাম বাপ্পী ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. রোকশানা ওয়াহিদ রাহীর নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, ঘোষিত কমিটি নেতাদেরকে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।






