আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত ১৪ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। শুক্রবার দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ায় প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও ্রভাষক সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন মাগুরছড়া খাসিয়া পুঞ্জি’র প্রধান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লেখক-গবেষক আহমদ সিরাজ, এড. মো. সানোয়ার হোসেন, শাহরিয়ার ইসলাম রুহিন, জুয়েল আহমদ, সাবরিনা রহমান, পিন্টু দেবনাথ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির ভান্ডারখ্যাত মাগুরছড়া অগ্নিকান্ডের ২৭ বছর পূর্ণ হলেও এখনো অক্সিডেন্টাল-কোম্পানী শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪ হাজার কোটি টাকা আদায় করতে পারেনি সরকার। দীর্ঘদিন অতিবাহিত হবার পরও ক্ষতিপূরণ আদায় করতে না পারায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় দায়িত্বহীনতার কারণে যে ব্লো-আউট ঘটেছে এবং গ্যাস সম্পদ, পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল-ইউনোকল-শেভরন এখনো ক্ষয়ক্ষতি হিসেবে কোন অর্থ দিতে আসছে না। সরকার আর প্রশাসন তো এর দায়-দায়িত্ব এড়াতে পারেন না। বিদেশী একটি কোম্পানী আমাদের দেশের গ্যাস সম্পদ, পরিবেশ ধ্বংস করলো, শুধু তাদের অবহেলা-আর ক্রটির কারণে।