আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি : গত ১৯ জুন গভীর রাতে শিবগঞ্জের আলোচিত ফিরোজা বেগম হত্যা মামলার প্রধান আসামি সৈকতকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। সে শিবগঞ্জ উপজেলার চকভোলা খা এলাকার সবুজ মিয়ার ছেলে। র‌্যাব সূত্র জানায়, শিবগঞ্জের আচলায় দাবারপাড়া এলাকার মো. তাজুল ইসলাম অভিযোগ করেন যে,  সৈকত (২৩) ও অন্যান্য আসামিদের সাথে তার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১ মে বেলা ১১টার দিকে চক-ভোলাখা গ্রামস্থ জনৈক ফজলারের বাড়ির সামনে পৌঁছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  তার স্ত্রী  ফিরোজা এবং ছেলেকে মারপিট করে। পরবর্তীতে তিনি তার স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। পরে চিকিৎসারত অবস্থায় তার স্ত্রী ফিরোজা মারা যান।  গত ০১/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় চক-ভোলাখা গ্রামস্থ জনৈক ফজলার বাড়ির সামনে পৌছা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা বিবাদীগণ হাতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে অভিযোগকারীর স্ত্রী এবং ছেলেকে মারপিট করে। পরবর্তীতে অভিযোগকারী তার স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রজু হয়।  যার নং-১২ তারিখ- ০১/০৫/২০২৪ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৫/ ৩২৬/৩০৭/ ৫০৬ পেনাল কোড ১৮৬০। চিকিৎসারত অবস্থায় অভিযোগকারীর স্ত্রী ফিরোজা মৃত্যুবরণ করলে ধারা- ৩০২ সংযোজন করা হয়। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়  বর্ণিত মামলার এজাহারনামীয় ১ নং আসামী বগুড়া জেলার শিবগঞ্জ থানার সাং:-চক ভোলাখা মো: সবুজ মিয়া এর ছেলে  সৈকত (২৩),  কে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প ও র‌্যাব ১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে শিবগঞ্জ থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলার প্রধান আসামি সৈকতকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প ও র‌্যাব ১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের যৌথ অভিযানে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি সৈকতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।