আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পাঁচ হাজার কলা গাছ কেটে ফেলার অভিযোগ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি (মাইঝ পাড়া) গ্রামে সরকারী রাস্থার পাশে রোপনকৃত কলা বাগান এর প্রায় ৫ হাজার কলাগাছ প্রকাশ্য কেটে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার মশাহিদ মিয়া, ইউপি সদস্য হুমায়ন রশিদ, ইসমাইল মিয়াসহ ১০/১৫জনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রহমান তালেব, মো: শফিকুর রহমান ও মো: সেলিম আহমদ বাদী হয়ে ভূমি মন্ত্রনালয়, ঢাকা বরাবর লিখিত অভিযোগ (ডায়রী নং- ১৭৪, তারিখ : ১২/০৬/২০২৪ইং) দায়ের করেছেন। সরেজমিন দেখা যায়- উত্তর বাড়ন্তি (মাইঝ পাড়া) গ্রামে রাস্থার দক্ষিণ পাশের খালের কিনারায় এলাকার কিছু গরীব লোক সারিবদ্ধ ভাবে কলাগাছ রোপন করেন। বিষয়টি স্থানীয় কিছু লোক মেনে নিতে পারেন নি। এলাকার লোকজনদের পক্ষ থেকে তাদের রোপনকৃত গাছ কেটে ফেলার জন্য একাধিকবার তাগদা দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। সর্বশেষ গত ৮ জুন সকাল অনুমান ১০ ঘটিকার দিকে স্থানীয় লোকজন একজোটবন্ধ হয়ে উক্ত রোপনকৃত কলা গাছ দা দিয়ে কেটে গাছগুলো বিনষ্ট করে দিয়েছে। এ ব্যপারে জানতে চাইলে মো: জরিফ মিয়া ও মো: সফিকুর রহমান বলেন- সরকার গাছ লাগানোর জন্য জনগণকে উৎসাহিত করছে। গাছ মানুষের জীবন বাঁচায়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রতিহিংসা করে কলা বাগানের গাছ কেটে ফেলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ৫-৬ লক্ষ টাকা হবে। বাগানে কলা গাছ রোপন করায় পরিবারের খাদ্য চাহিদার পাশা-পাশি বাণিজ্যিকভাবে আর্থিক লাভবান হয়েছি। এখন পথে বসে গেলাম। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।