আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় দুর্বৃত্তদের হাতে একজন খুন

## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি:বগুড়ায়  পূর্বসূত্রুতার  জেরে একজন ব্যবসায়ীকে হত্যা করেছেন দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি বগুড়া  সদরের শেখেরকোলা ইউনিয়নের বালা কইগাড়ি গ্রামে ইউনুস আলী (৫০) স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়  গত তিন দিন আগে বালা কইগাড়ি গ্রামে ইউনুস আলীর মানসিক প্রতিবন্ধী  ছেলে শাহীনের সাথে একই গ্রামের এক নারীর সঙ্গে  ধাক্কা লাগে। পরে এই ঘটনার জের ধরেই গতকাল শনিবার (২১ ই) জুন আনুমানিক রাত ৮ টার দিকে ওই নারীর পক্ষের লোকজন শাহিনের ছোট ভাই রসূলকে রাস্তায় একা পেয়ে মারধর শুরু করে। ছেলেকে মারধরের  বিষয়টি খবর পেয়ে ইউনুস আলী ঘটনা স্থলে  চলে এসেন। এবং তার ছোট ছেলে রসূলকে রক্ষার জন্য চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন কিছু বুঝার আগেই তাকেও মারপিট শুরু করে দেন। এক পর্যায়ে তারা তাকে একটি ড্রেনের পানির মধ্যে মাথা চুবিয়ে রাখেন রাখেন। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়  পথিমধ্যে তিনি মারা যান। নিহত ইউনুস আলী শেখেরকোলা ইউনিয়নের বালাকই গাড়ি গ্রামের মৃত রিয়াজুদ্দিনের ছেলে। এ ব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানান এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছেন।