আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা !

প্রিয় মহোদয়,    

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা !

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভূমি ও নির্মাণ খাত এই পাঁচটি বিষয়ের যে-কোনো একটির ওপর প্রস্তাব আহ্বান করছে টিআইবি। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানী হিসেবে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। এ ছাড়া মাঠ পর্যায়ের তথ্য অনুসন্ধান বা সংগ্রহের যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খরচের টাকা প্রদান করা হবে। এ বছর নিন্মোক্ত দুইটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে-

  • প্রিন্টমিডিয়াফেলোশিপ: যে-কোনো বাংলা ও ইংরেজি জাতীয় এবং আঞ্চলিক দৈনিক সংবাদপত্রে ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক।
  • ইলেক্ট্রনিকমিডিয়াফেলোশিপ: বিটিভি, বেসরকারি টিভি চ্যানেলসমূহ এবং রেডিও-তে কর্মরত সাংবাদিক।

ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে https://ti-bangladesh.org/ijfপ্রদত্ত লিংকে ক্লিক করুন।এ ব্যাপারে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমার সহকর্মী মাসুম বিল্লাহ  (০১৭৫৫৫৪৮৪২১;   masum@ti-bangladesh.org) এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।

ফেলোশিপের প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ৩০ জুন ২০২৪। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।

ধন্যবাদান্তে

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

পরিচালক

আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন