দীপ্ত নিউজ
মৌলভীবাজার শহরের প্রধান খাল কোদালি চড়া, শহরের বাসাবাড়ির ড্রেন এর দৈনন্দিন ব্যবহারে পানি ও শহরের বৃষ্টির জমানো পানির যাওয়া একমাত্র খাল। এবার বর্ষায় শহরের জলবদ্ধতা রক্ষা করতে মেয়র মোঃ ফজলুর রহমান ও পৌরসভার পরিচ্ছন্নকর্মী দিনরাত পরিশ্রম করে শত শত টন ময়লা আবর্জনা টেলতে হয়েছে এবং খাল,ড্রেন থেকে পরিস্কার করে গাড়ি দিয়ে নিয়ে আসতে হয়েছে শত শত টন ময়লা আবর্জনা।

ময়লার ধরন গায়ে চিরা জামা জুতাসহ, দৈনন্দিন নষ্ট আসবাবপত্র,নারকেলের ছোলা চিরা বস্তা। ড্রেন এর পাশে দোকান গুলো ঝাড়ু দিয়ে ড্রেনে ফেলে দেওয়া, চলতি পথে চানাচুর বিস্কুট, আইসক্রিম ইত্যাদি খেয়ে যেখানে সেখানে ফেলে দেওয়া, এসবে পলিথিন, সব ধরনে পানিও বোতল, এসব ড্রেনে পাওয়া যায়। শহরের কর্মকর্তা কর্মচারি, দোকান,প্রতিষ্ঠান, বাসাবাড়ির ও চলার পথের জনগণকে বিশেষ অনুরোধ জানিয়েছেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ যদি হয়, তবে আমরা নিজে পরিস্কার থাকবো ও নিজের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখবো, এটাই ঈমান। পৃথিবীতে এমন দেশর মানুষ আছে রাস্তায় ময়লা ফেলে দেওয়াতো দুর কথা,রাস্তায় কিছু কাগজ থাকলে বাসায় নিয়ে এসে ডাস্টবিনে রাখে।

আর আমরা মুসলমান হয়েও যেখানে সেখানে ময়লা ফেলে দেই, এমন কি দৈনন্দিন খাবারে যেত ময়লা আবর্জনা ড্রেইনের পাশে বা ড্রেনে ফেলে দেই, শহরের পানি যাওয়ার মতো একটি মাত্র খাল আর এই খালে বাদা সৃষ্টি হয়। হাজার হাজার বাসাবাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের দৈনন্দিন ব্যবহারের ময়লা পানি আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা, শুধু একা পৌরসভার পক্ষে সম্ভব। কোদালি চড়া খালে জন্য ১০ জন পরিচ্ছন্ন কর্মী প্রতিদিন কাজ করে যাচ্ছে আর শহরেতো আছে। আর মেয়র মোঃ ফজলুর রহমান মেয়র হওয়ার পর থেকে চেস্টা করে যাচ্ছেন শহরকে কি ভাবে সব সমস্যা দুর করে সুন্দর একটা শহর করা যায়।

আর আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে আমরা সবাই নিজ চোখে দেখছি। আমরা যারা শহরে বসবাস করি একটু সচেতন হলেই দেশের অন্যান্ন শহরের চেয়ে অনেক সুন্দর হয়ে যায়। শহরে বড় কোনো সমস্যা নাই, একটু চিন্তা করবেন বর্তমান মেয়র মোঃ ফজলুর রহমান এর আগের দিনগুলোর কথা। একটু বৃষ্টি হলে সেন্টাল রোড,পুরাতন হাসপাতাল রোড ব্যবসা প্রতিষ্ঠান দোকান ও টিবি হাসপাতাল রোড ফাটা বিল, শেখে গাওসহ সারা শহরের, বৃষ্টির পানি জমেই থাকতো।







