আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (২৫ জুন) বিকালে মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অঃদাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, মণিপুরি সমাজকল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ, বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল মতিন, আহমদ সিরাজ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জী। বক্তব্য রাখেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারন সম্পাদক শ্যাম কান্ত সিংহ, সাংবাদিক শাহিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বের সিংহ, জেলা কবি মঞ্চের আহবায়ক পুলক কান্তি ধরসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপি মণিপুরি তাঁত বুনন প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
পরে ললিতকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার নির্দেশনায় ও নাট্যনির্দেশক শুভাশিষ সিনহার সঞ্চালনায় সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।