আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ -১ মাদক ব্যবসায়ী আটক


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গেদন মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৫ জুন মধ্যরাতে এসআই শওকত মাসুদ ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজনগর থানাধীন ধুলিজুড়া গ্রামের আটককৃত গেদন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটকের পর গেদন মিয়ার হেফাজতে থাকা একটি জর্দার কৌটার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট এবং একটি রঙ্গের কৌটার ভেতর থেকে দুটি পৃথক পলিথিনের ভেতর থেকে ৪০০ পিসসহ মোট ৪৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত গেদন মিয়া রাজনগর উপজেলার ০৪ নং পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের মৃত শাইস্তা মিয়ার ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের রাজরগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।