আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

লিডারশীপ ট্রেনিং ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : ফর্মার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকে আয়োজিত নির্ধারিত ডেলিগেডদের নিয়ে গতকাল এক লিডারশীপ ট্রেনিং ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে । সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স এর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন- ফর্মার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম। একজন প্রশিক্ষিত কর্মীই রাজনৈতিক দলের প্রাণ শহীদ জিয়ার এই নীতি কার্যকরে সংগঠনের সদস্য সচিব এস রহমান রাব্বির পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স সিডিজিজি এর চেয়ারম্যান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, যুগ্ম আহবায়ক শাহ আলী আফজল, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার কাজী রায়হান মিথুন, মোহাম্মদ জাহাঙ্গির হুসেন, সারওয়ার আহমেদ চৌধুরী জীবণ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সোয়ালেহীন করিম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন জনগণই রাষ্ট্রের মালিক এবং তারাই রাষ্ট্রীয় সব ক্ষমতার উৎস। আর সে জন্যই তিনি জনগণের হাতে রাষ্ট্রের নেতৃত্ব নির্ধারণের ক্ষমতা দিয়ে দিলেন। একদলীয় স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করলেন। তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন এ ধরণের ট্রেনিং প্রোগ্রাম আগামীদিনের একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। কর্মশালার মূল বিষয় “আধুনিক বাংলাদেশ গঠনে শহীদ জিয়া প্রণীত ১৯ দফার ভূমিকা” শীর্ষক আলোচনায় অংশ নিয়ে আব্দুল কাইয়ুম বলেন, এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জিয়াউর রহমান তাঁর ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। এটা ছিল একটি কালজয়ী ঘোষণাপত্র। যেখানে বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাবার দিকনির্দেশনা ছিল। বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। রাষ্ট্রক্ষমতায় পালাবদল ঘটেছে অনেকবার। তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপিও ক্ষমতায় এসেছে তিনবার। লক্ষণীয় বিষয় হলো, ওই সরকারগুলো দেশের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও তারা জিয়াউর রহমানের ১৯ দফাকে অতিক্রম করে যেতে পারেনি। নির্ধারিত ডেলিগেডদের নিয়ে আয়োজিত এই সভায় ডেলিগেডদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ আবু সুফিয়ান সিদ্দিক, জাহিদ আহমেদ, রাহী আহমেদ, আবু জাফর মিন্টু, সোহানুর রহমান, তাজ উদ্দিন, আদনান রহমান রোহান, সজিবুর রহমান, শেখ এমদাদুর রহমান, শামস শানান, নাহীয়ান জায়গীরদার, আজিজ আহমেদ চৌধুরী, মোহাম্মদ সজিব মিয়া, মাহিন আহমেদ নাঈম, পারভেজ আহমেদ, মোশাররফ হুসেন মিজু, কাজী ইমদাদ, মোহাম্মদ সাদিক মিয়া, ইমতিয়াজ আহমদ ইমন, সাইমুল আহমেদ তালহা, রুহুল কবির চৌধুরী, জুনেদ আহমেদ, মোঃ সিফন মিয়া, শাকিল আহমেদ, জাবের আহমেদ ও আরিফ হুসেন। প্রশিক্ষণ সভার শেষ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।